শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে দিনকাল প্রতিনিধি ফোরামের বৈঠক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ময়মনসিংহ জেলায় কর্তব্যরত দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ফোরামের বৈঠক শনিবার (০১ আগস্ট) ছোট বাজার দৈনিক দিনকাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে প্রতিনিধি ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সত্যনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন ও পত্রিকার পাঠকপ্রিয়তা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রেখে পাঠকের জনপ্রিয়তা অর্জনের উপর গুরুত্ব দিতে বলা হয়। একই সঙ্গে সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্বশীলতা, পেশাগত মান উন্নয়ন ও পত্রিকার বিজ্ঞাপন সংগ্রহে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

উপস্থিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে আরো অনুসন্ধানি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রতিনিধি আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, মোখলেছুর রহমান সবুজ (ত্রিশাল), এবি সিদ্দিক খসরু (নান্দাইল), কাজী আব্দুল্লাহ আল-আমীন (গৌরিপুর), কামরুজ্জামান লিটন (গফরগাঁও), রফিকুল ইসলাম রফিক (ভালুকা), এফ আই সুমন (ঈশ্বরগঞ্জ), রফিকুল ইসলাম (ধোবাউড়া), মো: জুলফিকার আলী জুলমত (হালুয়াঘাট), নাজমুল হক্ব (তারাকান্দা), ফেরদৌস তাজ (মুক্তাগাছা), আব্দুর রউফ (ফুলবাড়িয়া), সালাউদ্দীন (কেন্দুয়া)।

আলোচনা শেষে স্টাফ রিপোর্টার আব্দুস সাত্তারের নেতৃত্বে দিনকাল প্রতিনিধি ফোরামের সদস্যগণ ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় মো: সাইফুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় জেলা প্রশাসক পত্রিকার সার্বিক সমৃদ্ধি কামনা করেন এবং উপস্থিত সাংবাদিকগণের খোঁজখবর নেন। 

আরও পড়ুন

নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি মুন্না-সম্পাদক সোহাগ

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে দিনকাল প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। 

এ সময় প্রতিনিধিরাও সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/রই 
 

মো. সাইফুর রহমান

শেয়ার করুন: