লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় তাঁরা শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে তাঁরা উপজেলার বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির পরিচালনা পর্ষদের নেতারা তাঁদের স্বাগত জানান। পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে ইউএনও মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, “আমরা সবাই এ দেশের নাগরিক। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমরা এই উৎসব পালন করব।” সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
একই আহ্বান জানিয়ে ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, দেশের সব নাগরিকের উচিত ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অরুন পাল, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি সুমন মজুমদার হিরু, তনু দাশ গুপ্ত, পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দয়াল কৃষ্ণ দাশ, পদুয়া বাসুদেব মন্দিরের সভাপতি শানু ধর ও সাধারণ সম্পাদক তমাল কৃষ্ণ দাশ।
এ ছাড়া পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী বাসুদেব মন্দির পূজা কমিটির টুন্টু দাশ, সেক্রেটারি রাজিব দাশ, অর্থ সম্পাদক রিপন দাশসহ বিভিন্ন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ