শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ১৯ মে ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে নেত্রকোনা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন। সমাবেশ থেকে ছাত্রদল নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

সদস্যসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, কালাম তালুকদার, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, প্রচার সম্পাদক এসএম সোহাগ ও সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব গোলাম রাব্বী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা মেধাবী ছাত্র সাম্য হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: