ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মদসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৫ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১টি হলুদ ও নীল রংয়ের ট্রাক আটক করে।
এ সময় ট্রাকটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ছোট-বড় সাইজের ৬৫ (পয়ষট্টি) বোতল মদ উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদ্বয় সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার মো. সাকিল (২৫) এবং জাহিদুল ইসলাম খোকন (২৪)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ র.ই