শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এ দেশে সংখ্যালঘু বলে কোন কিছু নেই: ড.ফরিদুজ্জামান ফরহাদ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এ দেশে সংখ্যালঘু বলে কোন কিছু নেই: ড.ফরিদুজ্জামান ফরহাদ
এ দেশে সংখ্যালঘু বলে কোন কিছু নেই: ড.ফরিদুজ্জামান ফরহাদ

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক,সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এ দেশে সংখ্যালঘু বলে কোন কিছু নেই।

সোমবার (১২মে) দুপুর ১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষিপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রঙ্গণে শুভ বৈশাখী পূর্ণিমা তিথি ও সিদ্ধেশ্বরী কালি মাতার ৩৮তম অভিষেক বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির তিনি বলেন, এদেশ আমার, এ দেশ আপনার। এ দেশে বসবাসকারী সকলের সমান অধিকার রয়েছে। যদি কোন মহল আপনাদের ওপর হামলা বা নির্যাতন করে, আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। এজন্য আমি সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা চাই। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে আছি।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মধুসূদন শীলের সভাপতিত্বে অরোও বক্তব্য রাখেন, এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মেদ, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য,সহ সম্পাদক কিশোর রায়, প্রচার সম্পাদক কাজল পালসহ প্রমুখ।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: