শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে নি‌খোঁজ কৃষ‌কের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাইদুর রহমান (৫২) নামে এক ব্য‌ক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকা‌লে তা‌হেরহুদা গ্রা‌মের মা‌ঠে সাইদু‌রের নি‌জের পান বরজের পাশে ক্যানা‌লের নিকট এক‌টি জামগাছের সাথে দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পেশায় কৃষক সাইদুর তা‌হেরহুদা গ্রা‌মের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সাইদুর রহমান বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর বা‌ড়ি ফি‌রে আসেননি। এদিকে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তা‌কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রোববার সকা‌লে তা‌হেরহুদা গ্রা‌মের মা‌ঠে সাইদু‌রের নি‌জের পান বরজের পাশে ক্যানা‌লের নিকট এক‌টি জামগাছের সাথে দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ‌টি বেলা সা‌ড়ে ১২টার দি‌কে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ‌ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অপর‌দি‌কে ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানি‌য়ে‌ছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তি‌নি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে।
 

ভোরের আকাশ/র.ই

ঝুলন্ত লাশ উদ্ধারঝিনাইদহমো. গোলাম কিবরিয়া

শেয়ার করুন: