শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাগলের জন্য ঘাস কাটা শেখানোর কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ওসি আল হেলাল মাহমুদ। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গত রোববার বিকেলে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের ৮ বছরের এক শিশু ছাগলের জন্য তার সহপাঠীসহ বাড়ী থেকে কিছু দূরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর তার তার সহপাঠী চলে গেলে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সাইম আলী (৪০) শিশুটিকে ঘাসকাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে শিশুটি তার মা-বাবাকে সকল ঘটনা জানায়।

গত সোমবার শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করে। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের ওসি নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে সাইমকে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ওসি আল হেলাল মাহমুদ বলেন, যৌন নির্যাতনের শিকার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাইমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: