নাজিরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পিরোজপুরের নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ (১৫ জুন) উপজেলার শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নাজিরপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন। তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় দলের নেতা-কর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান,সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি,কলেজ ছাত্রদলের সভাপতি আসাদ শেখ, সাধারন সম্পাদক এমাম খান প্রমুখ।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ এবং আগামীর সবুজ বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে দলের নেতা-কর্মীরা জানায়।ছাত্রদল সবসময় দেশের স্বার্থে জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে আরও বেশি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার আহ্বান জানায়।
ভোরের আকাশ/আজাসা