ইন্দুরকানীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২৭ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক প্রফেসর শাহনাজ পারভীন কাজল, বিশেষ অতিথি পিরোজপুর জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী, ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ছরোয়ার মোল্লা, দক্ষিণ ইন্দুরকানি সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন হোসেন প্রমুখ।
ভোরের আকাশ/জাআ