শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ
বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে প্রণোদনার আওতায় মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, "২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় উপজেলার মৎস্য চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।

এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ ৩৫ জন চাষীকে সরকারি প্রণোদনার আওতায় ১০০ কেজি করে মৎস্য খাদ্য দেওয়া হয়েছে। চাষীদের ক্ষতির তুলনায় এ প্রণোদনা হয়তো খুব বেশি কিছু নয়, তবে সরকারের পক্ষ থেকে আমরা তাদের পাশে আছি, এটাই মূল বার্তা।"

তিনি আরও জানান, এর আগে গত বছরের অক্টোবর মাসে ১১৮ জন চাষীকে ১০ কেজি করে মাছের পোনা বিতরণ করা হয়েছিল।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: