শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল বন্দর এবার ঈদুল  আজহা উপলক্ষ্যে ভারতের সাথে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বানিজ্য। তবে এই সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৫ জুন) এ তথ্য জানিয়েছেন বেনাপোল বন্দর আমদানি, রফতানি সমিতির  সহ-সভাপতি আমিনুল হক। তবে টানা বন্ধের কারনে বড় অংকের আমদানি, রফতানি বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়তে পারে।

ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনসহ আমদানি-রফতানি কার্যক্রম আবারও চালু হবে। তবে লম্বা ছুটির কারনে আমদানি ও রাজস্ব ঘাটতি শঙ্কা রয়েছে।

এদিকে বানিজ্য ১০ দিন বন্ধের কথা বলা হলেও বেনাপোল কর্তৃপক্ষ বলছেন, কোন ব্যবসায়ী যদি জরুরী প্রয়োজনে বন্দর থেকে পণ্য খালাস নিতে চায় সে ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। উৎসব যথাযথভাবে পালনের লক্ষ্যে আজ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী আজ সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

বেনাপোল ইমিগ্রেশন উপপরিদর্শক মোস্তাক আলী জানান, ঈদ ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, লম্বা ছুটির মধ্যে যাতে বন্দরে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে নিরাপত্তাকর্মীদের সজাক রাখা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

বেনাপোল স্থলবন্দরঈদের ছুটিবন্ধ

শেয়ার করুন: