শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

শিবচরে বাংলাদেশ স্কাউট কাব কার্নিভাল উৎযাপন ও সার্টিফিকেট বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচরে বাংলাদেশ স্কাউট কাব কার্নিভাল উৎযাপন ও সার্টিফিকেট বিতরণ
শিবচরে বাংলাদেশ স্কাউট কাব কার্নিভাল উৎযাপন ও সার্টিফিকেট বিতরণ

বাংলাদেশ স্কাউট শিবচর উপজেলা শাখার প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল-২০২৫ উৎযাপন ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম এর সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটের সহযোজিত সদস্য আহসান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে অনুষ্ঠানটি শুরু হয় শিবচর নন্দকুমার মডেল ইনিস্টিটিশনের মাঠে।  কাব কার্নিভাল-২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবীন্দ্রনাথ দত্ত।

প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কাব কার্নিভাল একটি জাতীয় প্রোগ্রাম।  এটি প্রতিবছর একবার অথবা দুবার হতে পারে।  কাব কার্নিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং।  কাব কার্নিভাল হচ্ছে অত্যন্ত আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান।  কাব কার্নিভাল আয়োজনের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়।  প্রস্তুতি ভালো হলে কাব কার্নিভালের সফলতা ভালোভাবে অর্জিত হয়।  কাব কার্নিভালের বিভিন্ন বিষয় নির্ধারিত হয়ে থাকে যেমন-বালতিতে বল নিক্ষেপ, ভারসাম্য রেখে এক পায়ে দৌড়, তীর নিক্ষেপ, টার্গেট হিট, রিং নিক্ষেপ, বোতলে পানি ভরা, পানি বহন, কচ্ছপ শিকার, মৎস্য শিকার ইত্যাদি।  এগুলো খুবই আনন্দদায়ক।

অন্যান্য বক্তারা বলেন, কব কার্নিভাল এটি একটি শিক্ষার অংশ।  বিভিন্ন ষ্টেশন তৈরি করে বিভিন্ন রং বেরং এ সাজিয়ে স্টেশন মাষ্টারকে পূর্বেই নিয়ম কানুন বুঝিয়ে বলতে হবে।  সেই সাথে স্টেশন মাষ্টারকে বিভিন্নভাবে সাজাতে হবে।  কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে যেমন কাল্পনিক নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, ট্রেনের চড়ে ইত্যাদিতে বিভিন্ন শব্দ করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ধাপে ধাপে যাবে এবং স্টেশন মাস্টারের নির্দেশে প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন-সহকারী উপজেলা শিক্ষা অফিসার অজয় দাশ, উম্মে হাবীবা (উর্মি), শিবচর উপজেলা স্কাউটের সম্পাদক এবং কাব কার্নিভাল চিফ মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম (শাহীন), সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার লোকমান হোসেন হাওলাদার, মোঃ বাবুল মিয়া, শিবচর উপজেলা স্কাউটের একমাত্র উডবেজার মোঃ কাওসার মিয়া, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, স্কাউট লিডার কামরুজ্জামান পলাশ, কাব লিডার কামাল হোসেন, সহযোজিত সদস্য মোঃ রেজাউল করিমসহ আরো অনেকে।

পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের মাধ্যমে কাব কার্নিভালের পরিসমাপ্তি ঘটে।

ভোরের আকাশ/জাআ

সার্টিফিকেটস্কাউট

শেয়ার করুন: