শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২ ভেড়ার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে চলন্ত ট্রেনে কাটা পড়ে গবেষণায় ব্যবহৃত ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাকৃবি সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গবেষণা কাজে ব্যবহারের জন্য বিভিন্ন প্রকল্পে ৪৭টি উন্নত প্রজাতির ভেড়া কেনা হয়েছিল। সেগুলো দেখভালের জন্য কেয়ারটেকার আছেন। সকালে খামার থেকে বের হয়ে ভেড়ার পাল রেললাইনে ‍উঠে পড়ে। সেই সময় যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ২২টি ভেড়া মারা যায়।

ফরিদা ইয়াসমিন আরও জানান, এই ভেড়াগুলো দিয়ে আন্তর্জাতিক মানের গবেষণার কাজ চলছিল। গবেষণা কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

ট্রেন দুর্ঘটনাময়মনসিংহবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: