শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধা চেম্বারে নির্বাচিত হলেন যারা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা চেম্বারে নির্বাচিত হলেন যারা
গাইবান্ধা চেম্বারে নির্বাচিত হলেন যারা

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল শনিবার গভীর রাতে ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ২টি অর্ডিনারী গ্রুপ, ১টি এসোসিয়েট গ্রুপ ও ২টি স্বতন্ত্র গ্রুপে প্রার্থীরা নির্বাচনে অংশ নেন।

অর্ডিনারী গ্রুপে নির্বাচিতরা হলেন- মোস্তাক আহমেদ (মোরগ)-৬২৩, মো. আবুল হোসেন মৃধা সোহাগ (মোরগ)- ৫৫৭, সামিউল হুদা সুমেল (উড়োজাহাজ)-৫৫৪, খন্দকার জাকারিয়া জীম (দেয়াল ঘড়ি)-৫২৫, মশিউর রহমান উজ্জল (বাস)-৫০০, আব্দুল লতিফ হক্কানী (হাতী)-৪৯৫, আবু বকর সিদ্দিক স্বপন (দোয়েল পাখি)-৪৭১, সাহিদাৎ দোহা চৌধুরী (চাকা)-৪৬৪, মকসুদার রহমান শাহান (ঘোড়া)-৪৬৩, সুজন প্রসাদ (ছাতা)-৪৫৫ ও আব্দুস সবুর সরকার (গরম্নর গাড়ী)-৪৪৯। অর্ডিনারী গ্রুপ স্বতন্ত্র খান মো. সাইদ হোসেন জসিম (শাপলা ফুল)-৪৪০।

এছাড়া এসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হলেন- তৌহিদুর রহমান মিলন (২১১), হাসান মাহমুদ জনি (২০৯), আলী কাওসার সরকার বাবুল (২০৫), দিপঙ্কর সাহা বাপ্পা (১৮৯), তাসফির রহমান ইথার (১৮৪) ও ইমরান কবির শামীম (১৮৩)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. শামসুল আলম প্রধান। সহকারী নির্বাচন কমিশনার সদস্য ছিলেন অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু ও কামরুল হাসান সেলিম।

প্রধান নির্বাচন কমিশনার সুত্রে জানা গেছে, অর্ডিনারী গ্রুপে ৯৯৬ জন ভোটারের মধ্যে ৯২১ টি ভোট প্রদত্ত হয়েছে। নষ্ট ভোট ৫৫ ও অনুপস্থিত ২০ জন। এসোসিয়েট গ্রুপে ২৩০ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ২১৮টি। নষ্ট ২ টি ও অনুপস্থিত ১০টি।

উল্লেখ্য, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন নিজস্ব কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠভাবে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০টি বুথে এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: