শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে যৌথ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পবিত্র মাহে রমাদান উপলক্ষে ক্রেতাদের  স্বার্থ সুরক্ষা ও বাজার শৃঙ্খলা নিশ্চিত করতে জেলার বিরামপুর পৌরশহরে  বাজার তদারকি অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায়  করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমন্বিতভাবে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.বোরহান উদ্দিন। বুধবার (৪ মার্চ) সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা গৌতম কুমার সাহা, আন্তর্জাতিক ভোক্তা-অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব'র প্রতিনিধি মাসউদ রানা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো.ইসমাইল হোসেন, দিনাজপুর ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. এরশাদ আলী সঙ্গে ছিলেন।

অভিযান চলাকালে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন,২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে  পাঁচটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ প্রক্রিয়ায় সেমাই তৈরি এবং 'ঘীয়ে ভাজা সেমাই’ মোড়কে এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে  সৌখিন সেমাই কারখানায় ৪৩ ও ৪৪ ধারায়  ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সে সঙ্গে  ৩ শতাধিক প্যাকেট সেমাইয়ের মোড়ক জব্দ করা হয়।একই সঙ্গে সৌখিন হোটেলের অনিয়মের বিষয়েও মালিককে সতর্ক করা হয়।

এছাড়া শান্তির মোড়ে  কিরণ সেমাই কারখানায় সীটের পরিবর্তে ঢেউটিনে গরম সেমাই রাখার দায়ে ৪৩ ধারায় ৫ হাজার টাকা, একই ধারায় ঢাকা মোড়ের নিরিবিলি হোটেল এন্ড রেস্তোরাঁয় ১হাজার, ক্লাসিক হোটেল এন্ড রেস্তোরায় ৪২ধারার অপরাধে ২হাজার ও আরমান ফল ভান্ডারে ফল ও খেজুরের মূল্য তালিকা প্রদর্শন না করায় সচেতনতামূলক ৫শত টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়। ক্লাসিক হোটেলে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ পাওয়ায় তা নষ্ট করে দেয়া হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশ। এই বাজার তদারকি অভিযানে  আইন মেনে ক্রেতাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা এ সময় ভোক্তা স্বার্থ সুরক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা দেন।

ভোরের আকাশ/এসএইচ
 

যৌথ অভিযানবিরামপুরজরিমানা

শেয়ার করুন: