শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

খুলনা জেলা প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে খুলনা মহানগরের খানজাহান আলী থানার অন্তর্গত আফিলগেটে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে এবং তখনই ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।

এ বিষয়ে খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, আফিলগেট বাইপাস সড়কের রেলক্রসিংয়ে একটি ট্রাক হঠাৎ করে উঠে পড়ে এবং স্টার্ট বন্ধ হয়ে যায়। ঠিক তখনই আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যায়, ফলে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত এক বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে জানা যায়, তিনি মারা গেছেন।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, মহানন্দা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার পর রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। দুর্ঘটনার কারণে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা বিলম্বে যাত্রা শুরু করবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: