শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এক বিশেষ অভিযানে ১০ জনকে কারাদণ্ড ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানের নেতৃত্বে কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দের সহযোগিতায়। 
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতদের 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে:১টি কাটার (ড্রেজার),২টি ক্যারিং বডি। জব্দকৃত মালামাল বর্তমানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আ.র

১০ জনের কারাদন্ড

শেয়ার করুন: