নওগাঁ সদরে চার গ্রামীণ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এসব কাজের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় চারটি সড়কের উন্নয়ন কাজে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার টাকা। সড়ক গুলো হলো—১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক, ভূতুলিয়া থেকে মাকনা কোমলগোটা সড়ক (১ হাজার ৩৫ মিটার), ভবানীনগর ব্রিজ থেকে নামা কুজাগাড়ী সড়ক (১ হাজার মিটার) এবং ভীমপুর বাজার থেকে সোনারপাড়া সড়ক (৮৫০ মিটার)।
ভোরের আকাশ/আ.র