শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধে প্রতিপক্ষের হামলায় ষাটোর্ধ বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরোজা আক্তার নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার (১অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে প্রতিপক্ষরা ফিরোজার বশত বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।এতে পিরোজা আক্তার, তার ছেলে ফরহাদ, পুত্র বধু আছিয়া ও বোন ঝুমু গুরুতর আহত হয়। এ ঘটনায় ফিরোজা আক্তার বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) শ্রীপুর থানায় ১২ জনসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনের বিরোদ্ধে অভিযোগ দায়ের করেন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেমবার ফিরোজা বাড়িতে আসেন।
মঙ্গলবার দুপুরে বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফিরোজা আক্তার উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত বানি আমিনের স্ত্রী।
নিহতের ছোট ভাই মো. আলা উদ্দিন জানান, প্রতিবেশী অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে নিহতের পরিবারের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ শত্রুতা করে আসছে। স্থানীয় ভাবে বহুবার বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হই। পূর্ব বিরোধের কারণে স্থানীয় জহিরুল ইসলাম কাজলের প্ররোচনায় অভিযুক্তরা পূর্ব পরিকল্পিত ভাবে গত বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফিরোজার বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় ।
হামলাকারীরা ফিরোজাকে মারপিট করতে শুরু করে। ডাকচিৎকার শুনে ছেলে ফরহাদ পুত্রবধু আছিয়া ও বোন ঝুমু এগিয়ে আসলে হামলাকারীরা তাদের কুপিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সটকে পরে। গুরুত্বর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকা জনক হওয়ায় ফিরোজাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ফিরোজা বাদী হয়ে গত শনিবার (৩অক্টোবর) থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার দুপুরে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন ফিরোজা। তাকে দ্রুত উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আজরিনা জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাৎক্ষনিক পুলিশে খবর দেই।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, মামলার অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার অভিযান চলছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, মারপিটের ঘটনায় পূর্বেই মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্বে করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে পরিচালিত হবে।
ভোরের আকাশ/আ.র