শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মশলার উন্নত জাত সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
মশলার উন্নত জাত সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ
মশলার উন্নত জাত সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ

গাজীপুরের কাপাসিয়ায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে দুই দিনব্যাপী কৃষকপ্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ শুরু হয়। 

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ২০২৪-২০২৫ অর্থ বছরে “মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করে।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান।

কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ। 

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। আজ বুধবার দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: