রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু, আহত শিশু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক রোহিঙ্গা তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ব্লক ডি/৫ এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড়ের ঢালে অবস্থিত একটি শেল্টারের ওপর মাটি ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।নিহত তরুণীর নাম বিবি হাফসা (১৮)। তিনি সুমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ (৩) নুর ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড়ধসের সময় শেল্টারের ভেতরে অবস্থান করছিলেন বিবি হাফসা ও আব্দুল মজিদ। মাটিচাপায় বিবি হাফসা ঘটনাস্থলেই মারা যান। পরে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন পাহাড় ধসে এক রোহিঙ্গা তরুণী মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভোরের আকাশ/এনএস