শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ১

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ১
কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ১

দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি। একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। শনিবার (১৭ মে) দিবাগত রাতে কালবৈশাখী আঘাতে এসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।  

এ দিন রাতে মেহেরপুরে ভারি বৃষ্টির সাথে বয়ে যায় ঝড়ো হাওয়া। এতে জেলা সদরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। উপড়ে পড়েছে গাছপালা-বিদ্যুতের খুঁটি। ঘরের চাল ভেঙে আহত হয়েছেন কয়েকজন।

গাইবান্ধায়ও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। বাতাসের তীব্রতায় চা দোকানের ওপর গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন।

জামালপুরেও বিভিন্ন সড়কের ওপর উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হয়েছে যোগাযোগ। এছাড়া বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। সদর উপজেলার কানাইপুর বাজারে ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানায়, বাজারের আমির হোসেনের তুলার গুদামের পাশে খেজুর গাছের ওপর বজ্রপাত হলে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গুদামে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৭ মে) দিবাগত রাত ১০টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাতে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত পড়ে ওই এলাকায়। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: