শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্র ও গোলাবারুদসহ সাগরে ৯ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের মহেশখালী উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার আট সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের কবলে পড়া একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার  বিকেল ৪টার দিকে মহেশখালীর সোনাদিয়া চর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। বিষয়টি জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে কোস্ট গার্ডকে জানানো হলে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

অভিযান চলাকালে আভিযানিক দল একটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটি থামাতে কোস্ট গার্ড সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া চালিয়ে সেটিকে আটক করতে সক্ষম হন।

আটক বোটে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা কার্তুজ ও ছয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ মোট নয়জনকে আটক করা হয়। একই সঙ্গে ডাকাতির শিকার ফিশিং বোট ও চার জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সমুদ্রে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোট এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

বনদস্যু আটকলেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন

শেয়ার করুন: