প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২ লক্ষ ৪৬ হাজার ৮শ’ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর এবং খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২ লক্ষ ৪৬ হাজার ৮শ’ টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এ কথা জানান।
ভোরের আকাশ/ইউএম