শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

কুড়িগ্রামে বইছে মৃদু তাপপ্রবাহ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে বইছে মৃদু তাপপ্রবাহ
কুড়িগ্রামে বইছে মৃদু তাপপ্রবাহ

কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাইরে বের হচ্ছে না।

তবে কাজের সন্ধানে বের হওয়া মানুষজন পড়েছে চরম বিপাকে। অন্যদিকে জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বেড়েছে রোগীর চাপ। জেলায় আরো দুদিন এমন তাপমাত্রা অব্যহত থাকবে।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র দাস জানান, আজ দুপুর ৩ টায় সর্বোচ্চ  তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে বাতাসের আদ্রর্তার পরিমাণ ৫০ শতাংশ।  আগামী আরো দুদিন এমন তাপমাত্রা আবহাওয়া অব্যহত থাকবে।

কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবু দারদা হেলাল জানান, ঈদের দিন থেকে প্রচুর গরমে কাহিল হয়ে পড়েছি। আকাশে মেঘের আনা গোনা দেখা দিলেও বৃষ্টি নেই। গরমে কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। কি করবো! ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না।

সদর হাসপাতালের রোগীর স্বজন মাহবুব রহমান বলেন, প্রচুর গরম। হঠাৎ আমার মেয়ের ডায়রিয়া দেখা দেয়। এখনো হাসপাতালে আছি। কিছুটা সুস্থ হয়েছে।

ওষুধ ব্যবসায়ী সাইয়েদ বাবু বলেন, গরমে স্যালাইন বিক্রি বেড়েছে। পাশাপাশি জ্বর ও সর্দি কাশির ওষুধের চাহিদাও বেড়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, গরমে মানুষজনের সতর্কতা অবলম্বন করে চলতে হবে।স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।  বিশেষ করে বৃদ্ধ, কিশোর ও শিশুদের বাড়তি যত্নের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন তিনি।

ভোরের আকাশ/জাআ

অতিষ্ঠ জনজীবনমৃদু তাপপ্রবাহতীব্র গরম

শেয়ার করুন: