শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৩ পুলিশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে হত্যা ও ডাকাতিসহ কয়েকটি মামলার আসামি সাহেব আলীকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন তিন পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নাসিক ৪নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার সহকারী এএসআই মো. স্বপন এবং কনস্টেবল আবু হানিফ ও মনির হোসেন।

পুলিশ সূত্রে জানায়,  হত্যা, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের অভিযোগসহ অন্তত ২০টি মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করতে আটি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি ও তার সহযোগিদের হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগেও একাধিকবার ডাকাত সাহেব আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেপ্তার করতে গিয়ে এর আগেও হামলার শিকার হয়েছেন র‌্যাব ও পুলিশের সদস্যরা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে পুলিশের একটি দল ওই এলাকায় যায়। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে এবং রড দিয়ে আঘাত করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশের ওপর হামলায় ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তবে সাহেব আলীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

উল্লেখ্য, সাহেব আলী হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগসহ অন্তত ২০টি মামলা রয়েছে। তাকে একাধিকবার গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেপ্তার করতে গিয়ে এর আগেও হামলার শিকার হয়েছেন র‌্যাব ও পুলিশের সদস্যরা।

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে একই এলাকায় অভিযান চালিয়ে সাহেব আলীকে আটক করেছিল র‌্যাব-১১। পরে তার সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় র‌্যাবের তিন সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি আহত হয়।

ভোরের আকাশ/ইউএম

পুলিশের উপর হামলা,সিদ্ধিরগঞ্জ

শেয়ার করুন: