শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবনায় মাহফিলে দোকান বসানোর জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পাবনা শহরের বাস টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টের ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে সুজন মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুুধবার (১৭ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এদিন সকালে শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহান ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন। নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। অন্যদিকে আটক সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দারুল আমান ট্রাস্ট আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের ট্রাস্ট এলাকায় দোকান বসানো নিয়ে বুধবার সকালে সুজন ও সোহানের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সোহান ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্ত সোহান ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ
 

পাবনা

শেয়ার করুন: