ব্রাহ্মণবাড়িয়ায় সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নকল সার বিক্রয়ের দায়ে এক ব্যাবসায়িকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলার সরাইল উপজেলার চুন্টা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চুন্টা বাজারে মেসার্স জীবন ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দেখা যায় প্রতিষ্ঠানটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান সিনজেনটা'র নকল মাইক্রোনিউট্রিয়েন্ট (পুষ্টিবর্ধক) থিউভেট ও গ্রোজিন বিক্রয় করছিলো।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দোষ স্বীকার করে নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্য থেকে বিরত থাকবে মর্মে অঙ্গীকার করেছে। অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী মেসার্স জীবন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটনানো হবে মর্মে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই