শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হ্যাকারের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ সিম কার্ড ও মোবাইল জব্দ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হ্যাকারের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ সিম কার্ড ও মোবাইল জব্দ
হ্যাকারের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ সিম কার্ড ও মোবাইল জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই হ্যাকার চক্রের বাড়িতে পৃথক অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ২২১৩ সিমকার্ড, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

শনিবার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

এর আগে শুক্রবার (১৬ মে) দিবাগত মধ্য রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে থেকে এসব জব্দ করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) মধ্য রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে অভিযান চালানো হয়। পরিস্থিতি টের পেয়ে ওই গ্রামের চিহ্নিত হ্যাকার রনি মিয়া ও জুয়েল মিয়া পালিয়ে যায়।

পরে তাদের বাড়ি থেকে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ২২১৩টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: