শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের দায়ে দুইটি বেসরকারি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-১১।

সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় র‍্যাব-১১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অননুমোদিতভাবে ক্লিনিক পরিচালনা, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, স্বাস্থ্যবিধি না মানা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ সময় একটি ক্লিনিক সাময়িকভাবে সিলগালা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসিম জব্বার (পিএসসি) বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠানের অনিয়ম বরদাস্ত করা হবে না। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, লাইসেন্সবিহীন ও নিম্নমানের সেবা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/ র.ই

জরিমানালেফটেন্যান্ট কর্নেল নাসিম জব্বার

শেয়ার করুন: