শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে বর্ণাঢ্য ম্যারাথন, পাঁচ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরে বর্ণাঢ্য ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ম্যারাথনের উদ্বোধন করা হয়। অতিথিরা আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রতিযোগীরা চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে দৌড় শেষ করেন।

ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর সরকারি কলেজ শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত

আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করার পাশাপাশি তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ম্যারাথনকে ঘিরে তরুণ ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রতিযোগীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক উল্লেখ করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে ঘিরে এমন কর্মসূচি তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে আরও সচেতন করে তুলবে। ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো উপলক্ষে জনসম্পৃক্ত ও সচেতনতামূলক গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।

ভোরের আকাশ/সু.পা

জুলাই অভ্যুত্থান, চাঁদপুরে বর্ণাঢ্য ম্যারাথন

শেয়ার করুন: