শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোট ডাকাতের নয়, সমাজকে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আমি এমপি হতে চেয়েছি: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমি ভোট ডাকাতের এমপি হতে চাই না, ভোট চুরির এমপি হতে চাই না। আমি এমপি হতে চেয়েছি এই সমাজকে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে।’ তিনি বলেন, ‘আমি দুর্নীতি বা আলিশান বাড়ি করার জন্য এমপি হতে চাইনি। আল্লাহ আমাকে বাড়ি-গাড়ি দিয়েছেন, আমার সন্তান দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি স্বপ্ন দেখেছি।’

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘বিগত ১৭ বছর পর আপনারা দেশের মানুষ ভোট দিতে যাবেন। আপনারা এতোদিন ভোট দিতে পারেননি। ভোট আপনার সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‘আমি শৈলকুপার শিক্ষক প্রতিনিধিদের বলেছি- প্রিজাইডিং অফিসার হিসেবে আপনি শুধু নিশ্চিত করবেন প্রতিটা ভোটার যাতে তার ভোট প্রয়োগ করতে পারেন।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমার শৈলকুপার প্রতিটি ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস অফিসার তৈরি হবে। ভালো ব্যবসায়ী, সৎ মানুষ তৈরি হবে। নিজের পক্ষে কমপেক্ষ একজন অ্যাটর্নি জেনারেল তৈরি হবে। এরকম একটি শৈলকুপার স্বপ্ন দেখে আমি আগামী দিনে আপনাদের সামনে আসছি। আপনাদের পাশে থাকবো। দেখা হবে রাজপথে কথা হবে ধানের শীষের মিছিলে উন্নয়নের মিছিলে গণতন্ত্রের মিছিলে আইনের শাসন প্রতিষ্ঠার মিছিলে এবং একটি স্বপ্নের শৈলকুপার মিছিলে আপনাদের সাথে আমার দেখা হবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা জানি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা জানি আমাদের বেহেশত হবে না দোজখ হবে সেটা নির্ধারণ হবে কিয়ামতের দিন। অথচ একটি রাজনৈতিক দলের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে। আসলে এটা শিরক করা।’

তিনি বলেন, ‘আমি ধানের শীষে ভোট করবো। আমি ২৮শে ডিসেম্বর সকলের দোয়া নিয়ে মনোনয়ন জমা দিবো। দলের ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে আমি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এসে আপনাদের সঙ্গে ২৪ ঘণ্টা সময় কাটাবো।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের হৃদপিন্ড বাংলাদেশের যা কিছু শুভ যা কিছু ভালো যে পরিবারের হাত ধরে এসেছে সেই জিয়া পরিবারের মধ্যমনি বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই। এছাড়া এই সময়ের মধ্যেই বাংলাদেশের আরেকজন সূর্যসন্তান শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।’

ভোরের আকাশ/এসএইচ

অ্যাটর্নি জেনারেলঝিনাইদহ

শেয়ার করুন: