শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে নেশা জাতীয় বিষাক্ত এলকোহল পানে দুই জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে নেশা জাতীয় বিষাক্ত এলকোহল পানে দুই জনের মৃত্যু
সিরাজগঞ্জে নেশা জাতীয় বিষাক্ত এলকোহল পানে দুই জনের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় বিষাক্ত অ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন-উপজেলার দৌলতপুর উত্তর পাড়া (নাড়া মুড়ি) এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৫) ও বারোপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক শাহ আলম (৪৩)।

এঘটনায় অসুস্থ হয়ে আবু হানিফ নামে এক ব্যক্তি সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় এ্যালকোহল কিনে খায় কয়েকজন।

এরপর তারা অসুস্থ হয়ে পড়লে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) সন্ধ্যায় কসাই আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশংকাজনক অবস্থায় শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক শাহ আলমেরও মৃত্যু হয়।

পরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছে।   

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: