শিরোনাম
কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনার

চরফ্যাশনে ১২ নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড় স্মরণে আলোচনা সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চরফ্যাশনে ১২ নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড় স্মরণে আলোচনা সভা
চরফ্যাশনে ১২ নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড় স্মরণে আলোচনা সভা

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ এবং ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবিতে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল মিয়াজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, আবু সিদ্দিক, রাশেদা বেগম, আকতারুল আলম সামু, আমির হোসেন ও বিজেপি নেতা ছালাহ উদ্দিন মুরাদ।

বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় উপকূলীয় জনপদের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায়। সেই দুর্যোগে প্রাণ হারানো মানুষের স্মৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে উপকূলের সংগ্রাম ও বাস্তবতা তুলে ধরতে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে 'উপকূল দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চল দিন দিন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত, জীবন-জীবিকা সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, কালবেলার প্রতিনিধি মাইন উদ্দিন জমাদার, দৈনিক কালের কণ্ঠের কামরুল সিকদার, প্রেসক্লাবের প্রচার সম্পাদক অশোক সাহা, দৈনিক সরেজমিনের মনির হোসেন বিল্লাহ, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আনোয়ার পঞ্চায়েত, দৈনিক ভোরের আকাশের মামুন হোসাইন এবং দৈনিক বাংলাদেশ বাণীর নুরুল্লা আরিফসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা থেকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণা এবং উপকূলীয় মানুষের অধিকার, নিরাপত্তা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: