শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার-মহেশখালী সি-ট্রাক চালু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ৩:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার-মহেশখালী সি-ট্রাক চালু
কক্সবাজার-মহেশখালী সি-ট্রাক চালু

কক্সবাজারে ৬ নম্বর জেটিঘাট থেকে মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক (ফেরি) চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু হয়। এদিকে সি-ট্রাক আসার খবরে দ্বীপ উপজেলা মহেশখালীতে মানুষের প্রবল আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে।

জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের অন্যতম রুটে ৮ কিমি সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের। পরে ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবিতে এই সি-ট্রাক চালু করা হয়। সঙ্গে যুক্ত হয়েছে পন্টুন। এই সি-ট্রাকে একসঙ্গে ২০০-২৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

মহেশখালীর স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই সি-ট্রাকের বদৌলতে অনেক মানুষের ভোগান্তি কমে আসবে। বিশেষ করে অসুস্থ, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের জন্য এটি বিশেষ উপকারে আসবে।

জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব এস. এম. সুজা উদ্দিন বলেন, আমাদের দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চালু করা। অবশেষে সে স্বপ্ন পূরণ হলো। এতে দ্বীপের মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

বিআইডব্লিউটিএ-এর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, শুক্রবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটিঘাটে। স্থাপন করা হয়েছে পন্টুন। মহেশখালীর মানুষের উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।

এদিকে সকাল থেকে জেটিঘাটে ছাত্র-জনতার সঙ্গে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাবেক এমপি আলমগীর ফরিদ, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং সাবেক পৌর মেয়র সরওয়ার আজম।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: