শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সমুদ্রসৈকতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত এলাকা পরিদর্শন করে পর্যটন এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহামদ। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের সরকারকে সহযোগিতা এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

রোববার (২২ মার্চ) দুপুরে সুগন্ধা পয়েন্টে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, “আগে সরকারকে সহযোগিতা করুন, দেশের প্রতি সু-দৃষ্টি রাখুন।”

তিনি আরও বলেন, পর্যটন খাত দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, যা সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর যেন পুনরায় দখল বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, সরকারি জমি ছাড়া অন্য কোথাও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে পারে না। ফলে সকল কার্যক্রম আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

তিনি আরও বলেন, আপাতত সমুদ্র সৈকতের শৃঙ্খলা ও পরিবেশ রক্ষা করাই অগ্রাধিকার পাচ্ছে। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে কক্সবাজারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতের অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত এসব দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়, যা সৈকতের সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিদর্শনকালে তিনি কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক আ. মান্নান, পুলিশ সুপার সাজিদুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঈদ উদযাপন উপলক্ষে তিন দিনের সফরে কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ভোরের আকাশ/এসএইচ 

কক্সবাজার

শেয়ার করুন: