শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুহুরীর চরের সীমান্ত এখনও অমীমাংসিত, চাষাবাদে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুহুরীর চরের সীমান্ত এখনও অমীমাংসিত, চাষাবাদে অনিশ্চয়তা
মুহুরীর চরের সীমান্ত এখনও অমীমাংসিত, চাষাবাদে অনিশ্চয়তা

ফেনীর পরশুরাম উপজেলার মুহুরীর চরের ৯২ একর জমি নিয়ে এক দশক আগে সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও এখনো তা পুরোপুরি মীমাংসা হয়নি। বাংলাদেশ-ভারতের যৌথ জরিপ দলের কাঠের পিলার স্থাপনের পরও ভারতের অনীহার কারণে স্থায়ী সীমানা পিলার স্থাপন করা সম্ভব হয়নি। ফলে জমিতে প্রবেশ কিংবা চাষাবাদ করতে পারছেন না বাংলাদেশিরা।

বিভিন্ন সময় সীমান্ত সংঘর্ষ, প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে এ এলাকায়। নদীর স্রোতের দিক পরিবর্তনের মাধ্যমে মুহুরী নদীর চর ভারতের দিকে ঠেলে দেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

বিজিবি ও ভূমি জরিপ অধিদপ্তর বলছে, জরিপ ও সীমা নির্ধারণের পরও ভারতের গড়িমসির কারণে বিরোধ রয়ে গেছে। দীর্ঘদিনের এই জটিলতা শুধু উন্নয়নকেই বাধাগ্রস্ত করছে না, বরং সীমান্ত অপরাধ, মাদক পাচার ও অনুপ্রবেশের ঝুঁকিও বাড়িয়ে তুলছে।

স্থানীয়দের দাবি, নিজেদের জমির দখল ও চাষাবাদ নিশ্চিত করতে দ্রুত সীমান্ত বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হোক।

ভোরের আকাশ।। হ, র

শেয়ার করুন: