শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রী’র পরকিয়া;অভিমানে ছেলের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৯ জুন ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নওগাঁর মান্দায় আপন বাবার সঙ্গে স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ও আপত্তিকর ভিডিও দেখে ক্ষোভে-অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন ত্বালহা (২২) নামের এক যুবক। উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুকগ্রামের এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সামাজিক অস্থিরতা বিরাজ করছে।

নিহত ত্বালহা পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী তার বাবার বাড়ি বৈলশিং গ্রামে গা ঢাকা দিয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় তিন বছর ধরে বাবা তাইজুল ইসলামের সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্ক নিয়ে ত্বালহার সন্দেহ ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। গত পবিত্র ঈদুল আজহার কিছুদিন আগে বাবা ও স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন ত্বালহা। পরে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও পাওয়া যায়। বাবার এমন চরম বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক।

স্থানীয়রা জানান, এ বিষয়ে সুবিচারের আশায় স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েছিলেন ত্বালহা। ঈদের আগের দিন রাতে এ নিয়ে একটি সালিশি বৈঠকও হয়। তবে সেখানে প্রভাবশালী বাবা ও স্ত্রীর বিরুদ্ধে কোনো সুষ্ঠু সমাধান পাননি তিনি। সমাজ ও পরিবারের এমন উদাসীনতায় লোকলজ্জা ও গ্লানি সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

ঈদের দিন বিকেলে উপজেলার মনহরপুর এলাকায় বিষপান করেন ত্বালহা। পরে এক পথচারীকে বিষপানের বিষয়টি জানিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিতে বলেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ এনে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজারে ডাকাতির পর মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত বাবা তাইজুল ইসলাম ইতিপূর্বেও একাধিক বিয়ে করেছেন এবং তার চরিত্র নিয়ে এলাকায় নানা বিতর্ক রয়েছে। নিজের ছেলের সংসারে বাবার এমন পৈশাচিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এনউব

আত্মহত্যা

শেয়ার করুন: