শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় হামলা : সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশ সুপার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মিথ্যা গুজবে ভিত্তি করে আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় সার্বিক পরিস্থিতি এবং তদন্তের সর্বশেষ অগ্রগতি তুলে ধরে সংবাদ সম্মেলন (মিট দ্য প্রেস) করেছে বরিশাল জেলা পুলিশ।  বুধবার (২৬ আগস্ট) বরিশাল জেলা পুলিশ অডিটরিয়ামে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বরিশাল জেলার পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হুমায়ুন কবির।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আলাউল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৮ জুলাই ২০২৬ তারিখে একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি রিয়াজ ফকিরকে আগৈলঝাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

থানা হাজতে থাকাকালে রিয়াজ ফকির নিজেই লোহার দরজায় আঘাত করে অসুস্থতার ভান করে। তাকে চিকিৎসার জন্য প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চক্রান্তকারীরা রিয়াজ ফকিরের "মৃত্যুর মিথ্যা গুজব" ছড়িয়ে দেয়।

আরও পড়ুন

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গুজবের জেরে ২০০-৩০০ জনের এক উশৃঙ্খল জনতা থানায় আকস্মিক হামলা চালায়। দুষ্কৃতকারীরা ডিউটি অফিসারকে গুরুতর আহত করে, আসবাবপত্র ভাঙচুর এবং ল্যাপটপ ছিনতাই করে। এ ঘটনায় মোট ৪ জন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সুপার জানান, ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অতি দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

ভোরের আকাশ/ইউএম

সংবাদ সম্মেলনবরিশাল জেলা পুলিশ সুপার

শেয়ার করুন: