শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁও

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনা ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া সংলগ্ন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

সেনানিবাস সূত্র জানায়, ঐ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল একটি চক্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে ১ টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড এ্যামুনেশন, ১ টি পৌচসহ মো. দেলোয়ার নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি এবং অস্ত্র ঈদগাঁও থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, সকাল থেকে কালিরছড়া শিয়া পাড়ায় গহীন পাহাড়ে অভিযান চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের ব্যাপার বিধায় জিজ্ঞাসাবাদ শেষে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

ভোরের আকাশ/ র.ই


 

অস্ত্রসহ আটকএটিএম শিফাতুল মাজদার

শেয়ার করুন: