শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে ২০ শিশুর শিক্ষার দায়িত্ব নিল ‘৮৪ ইভেন্ট গ্রুপ’

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কারও বাবা নেই, কারও মা নেই—পিতৃহীন-মাতৃহীন এসব শিশুর জীবনসংগ্রাম চরম বাস্তবতার মুখোমুখি। তবে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে তারা সকলেই মেধার স্বাক্ষর রেখে চলেছে, বিভোর আগামীর সুন্দর স্বপ্নে।

দারিদ্র্যের কারণে এই মেধাবী শিশুদের অদম্য স্বপ্ন যেন ভেস্তে না যায়, সে লক্ষ্যে এগিয়ে এসেছে বরিশালের পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। ২০ জন অসচ্ছল ও পিতৃহীন-মাতৃহীন শিশুর পড়াশোনা চালিয়ে নেওয়ার পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ করেছে সংগঠনটি।

গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিশু সুরক্ষা কমিটির সহযোগিতায় আয়োজিত অভিভাবক সমাবেশ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিশুদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।

সংগঠন সূত্র জানায়, ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ সরাসরি ৪ জন শিশুর আগামী ৬ মাসের সম্পূর্ণ শিক্ষা অভিভাবকত্ব গ্রহণ করেছে এবং প্রাথমিকভাবে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া, সংগঠনটির এই সামাজিক ও মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত সমাজের বিশিষ্ট ও বিত্তবান ব্যক্তিবর্গ আরও ১৬ জন শিশুর পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর অন্যতম কর্ণধার সাজ্জাদ পারভেজ বলেন, "নানা প্রতিকূলতা ও চরম দারিদ্র্যের মধ্যেও এই ২০টি শিশুর পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা আমাদের অনুপ্রাণিত করেছে। তাদের আলোর মিছিলে শামিল রাখতেই আমাদের এই আয়োজন। আমরা কথা দিচ্ছি, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে এই শিশুদের পাশে আমাদের সংগঠন থাকবে।"

আরও পড়ুন

ঘোড়াঘাটে অসহনীয় লোডশেডিং

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ ইতিপূর্বেও বরিশাল অঞ্চলের নানা মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। তাদের এই উদ্যোগ স্থানীয় অন্য সামাজিক সংগঠনগুলোকেও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

‘একটি শিশুর স্বপ্ন যেন দারিদ্র্যের কাছে হার না মানে—চোখের স্বপ্নগুলো বেঁচে থাকুক আলোর পথে’—এই অঙ্গীকার ও স্লোগানকে সামনে রেখে আগামী দিনেও মানবিক কাজে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: