শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এ চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে ১৬ বিজিবির রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করে।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, পুশ-ইনের চেষ্টায় থাকা ছয়জন বর্তমানে ভারতীয় অংশে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: