শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ড

টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, দুই ভাই আহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, দুই ভাই আহত
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, দুই ভাই আহত

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০) নামের দুই ভাই আহত হয়েছেন।  বৃহস্পতিবার(৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত দুইভাই ওই ইউনিয়নের তৈলধারা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে। বর্তমানে তারা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায় পরপর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়রা ছুটে এসে মাসুম ও মঞ্জুরুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।‌ পরে তাঁদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই আহত দুজনকে ঢাকা নেওয়া হয়।

আহত মাসুম ও মঞ্জুরুলের বাবা আবু সাঈদ মেম্বার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আহত মাসুম পারভেজের ছেলে সনেট ও একই এলাকার আসাদুলের ভাই মোশারফের মধ্যে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আসাদুল তাঁর ভাইয়ের পক্ষ নিয়ে মাসুম পারভেজের বাসায় গিয়ে হুমকি-ধামকি দেন। পরে রাতে মাসুম ও মঞ্জুরুল মোটরসাইকেল নিয়ে গড়বাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদুল ককটেল ফাটিয়ে তাঁদের উপর হামলা চালায়। 

আবু সাঈদ মেম্বার আরও বলেন, বড় ছেলে মাসুম পারভেজ বর্তমানে আইসিওতে ভর্তি রয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় সখীপুর থানায় মামলা করা হয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: