শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের আইনগত সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়া সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে আইনগত সহায়তা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে লাইট হাউসের আয়োজনে সিএস উন্নয়ন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএসএ কনসাল্টিং গ্রুপের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারি আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০, আইনগত সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তি নির্ধারণ এবং স্থানীয় পর্যায়ে লিগ্যাল এইড কমিটির ভূমিকা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতকরণে আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুন

ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

বক্তারা বলেন, দরিদ্র, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, মানব পাচারের শিকার মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কমিটির সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, অফিসার ইনচার্জ, বগুড়া সদর থানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার উপজেলা কমিটির চেয়ারম্যান, চেয়ারম্যান, সাবগ্রাম ইউনিয়ন পরিষদ (মনোনীত), মিজ মোছাঃ বকুল বেগম (সংরক্ষিত মহিলা সদস্য, এরুলিয়া ইউপি), মিজ ফারজানা আফরোজ (সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়), মিজ কাউছার পারভীন রুমা (উপজেলা কো-অর্ডিনেটর, লাইট হাউস)

ভোরের আকাশ/ইউএম
 

লিগ্যাল এইড কমিটি

শেয়ার করুন: