শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

সিরাজগঞ্জের কামারখন্দে ফেনসিডিল রাখার দায়ে বকুল হোসেন (৫২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 

একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত বকুল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের সাফাত মন্ডলের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, ২০১২ সালের ৯ এপ্রিল সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা বিভিন্ন এলাকায় টহল ও অভিযান চালাচ্ছিলো। 

এসময় র‌্যাবের কাছে সংবাদ আসে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বকুল হোসেন মাদক বিক্রির জন্য তার বাড়িতে ফেনসিডিল রেখে দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। 

অভিযানে বকুল  হোসেনের মুরগী রাখা ঘর থেকে ২৮টি বিয়ারের বোতল ও সাড়ে তিন লিটার নিষিদ্ধ ভারতীয় খোলা ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা। 

এঘটনায় র‌্যাবের ডিএডি সিদ্দিকুর রহমান বাদী হয়ে বকুল হোসেনকে আসামী করে কামারখন্দ থানায় মামলা দায়েরকরেন। এই মামলায় আজ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুন

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ভোরের আকাশ/ র.ই

 


 

যাবজ্জীবন কারাদন্ডবকুল হোসেন

শেয়ার করুন: