শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টা ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪ টার সময় দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার‌ দশমী ব্রিজপাড়ার শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমানকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি বাটন ফোন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তল্লাশী শেষে অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

চুয়াডাঙ্গা

শেয়ার করুন: