শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত চালক

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত চালক
নাটোরে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত চালক

নাটোর শহরতলীর দত্তপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের হেলপার রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক আশরাফুল আলম।

বুধবার (৪ মে) দুপুরে দত্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোরজুন এলাকায় এবং আহত চালক আশরাফুলের বাড়ি একই জেলার গোমস্তাপুর উপজেলায়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক দত্তপাড়া এলাকায় এসে চাকা পাংচার হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। এরপর চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান হেলপার রবিউল ইসলাম। গুরুতর আহত চালক আশরাফুলকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ//হ.র

হেলপারসংঘর্ষে আহতট্রাক চালক নিহতনাটোর

শেয়ার করুন: