শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

চট্টগ্রামেও এনসিপির বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামেও এনসিপির বিক্ষোভ
চট্টগ্রামেও এনসিপির বিক্ষোভ

‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বানে ঢাকার মতো চট্টগ্রামেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি’র নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে তারা চকবাজার গুলজার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু তারা এখনও সেটা করতে পারেনি। তাই দাবি আদায়ে আবারও আমাদের রাস্তায় নামতে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে’।

এ কর্মসূচিতে যোগ দেন ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য ছাত্র ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা।  

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: