শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে “লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশন”-এর নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকায় ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ফাউন্ডেশনের সভাপতি সোহাগ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং রাসেল হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লতিফগঞ্জ ঈদগাহ ময়দানের খতিব মাওলানা জসিম উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, রুস্তমপুর হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম, কাউনিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিজি, লাউতলী লিল্লাহ ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম সুমন, সংগঠনের উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন এবং জাহিদ হাসানসহ অন্যান্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুবকদের এ ধরনের উদ্যোগ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করবে।”

অনুষ্ঠানে আগত বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এই অফিসের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

চাঁদপুরঅফিস উদ্বোধনলাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশন

শেয়ার করুন: