শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ১হাজার ৭শ ৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত ব্যবসায়ীকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর এলাকায় অভিযানে ডিজেল জব্দ ও ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর। 

ওসি বলেন, আজকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরনগর এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তার দোকানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭শ ৪৪ লিটার ডিজেল তেল পাওয়া যায়। 

পরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে তিনদিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, জব্দ করা ডিজেল এক ডিলারের কাছে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

ডিজেল জব্দইমাম জাফর

শেয়ার করুন: